আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা রেল স্টেশনে ২৩.৭৭০ কেজি গাঁজা উদ্ধার।। গ্রেপ্তার তিন মহিলা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল আগরতলা জিআরপিএস। এই ঘটনায় বিহার ও নাগাল্যান্ডের তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে,আরপিএফ পোস্ট ও শৌচাগারের মধ্যবর্তী পার্কিং এলাকার সামনে অভিযান চালানো হয়।তল্লাশিতে ধৃত তিন মহিলার কাছে থাকা পিঠু ব্যাগ থেকে মোট ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য ১১ লক্ষ টাকা।ঘটনায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক।


     


    Akb tv news 

    03.11.2026.

    3/related/default