নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার এডি নগরস্থিত ড্রপ গেইট এলাকায় একটি
চালবোঝাই এফসিআই গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় একটি অল্টো গাড়ি। ওই
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যানজটের সৃষ্টি হয়।জানা যায়, এদিন টিআর০১এআর১৭২৪
নম্বরের চালবোঝাই এফসিআই গাড়িটি অতিরিক্ত বোঝাই অবস্থায় বাঁক নেওয়ার সময়
টিআর০১ওয়াই০৪৬৯ নম্বরের একটি মারুতি অল্টো গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার
জেরে অল্টো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার জেরে এডি
নগর ড্রপ গেট সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনাও ছড়ায় বলে জানা গেছে।
Akb tv news
02.11.2026.

