আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে অন লাইনে ।। উচ্চ শিক্ষা দফতরের বিশেষ সচিব ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    মঙ্গলবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে উচ্চ শিক্ষা দফতরের বিশেষ সচিব ও দফতরের অধিকর্তা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উচ্চ শিক্ষা দফতরের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ডিগ্রী কলেজ গুলিতে প্রথম সেমিস্টারে ভর্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার জানান, প্রতি বছরই সরকারি ডিগ্রি কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া চলে। প্রতি বছরই ভর্তি প্রক্রিয়া অফ লাইন প্রক্রিয়ায় চলে। তবে এবার কলেজে ভর্তি প্রক্রিয়া অন লাইন প্রক্রিয়ায় শুরু করা হয়েছে। এরজন্য একটি পোর্টাল রয়েছে। এই পোর্টালটি ব্যবহার করে রাজ্যে যত গুলি ডিগ্রি কলেজ রয়েছে , কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের পর থেকে অফ লাইন প্রক্রিয়া বন্ধ বলে তিনি জানান। আগে যেভাবে অফ লাইন প্রক্রিয়ায় কলেজে ভর্তি করা হত তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি আরও জানান। 


    akb tv news 

    27.05.2025


     

    3/related/default