আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় গ্রেফতার আরো দুই ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অতি সম্প্রতি সংঘটিত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় চুরাইবাড়ি থানাধীন এলাকা থেকে অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আদালত অভিযুক্তদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে ধর্মনগর থানায় মামলার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৪), ১১৫(২), ১০৩(১) ও ৩(৫) ধারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই চুরাইবাড়ি থানা এলাকা থেকে আটক করা হয়। ধৃতরা হলেন, ধর্মনগর মধ্য নয়া পাড়ার বাসিন্দা মেঘদীপ ভট্টাচার্য্য (২৪) এবং পিউ ধর (২২)। পুলিশ সুত্রে খবর গ্রেফতার কৃতদের শনিবার আদালতে পেশ করা হয় এবং তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে আদালত আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।










    akb tv news 

    27.12.2025


    3/related/default