নিজস্ব প্রতিনিধি,
ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া হিংসা বিধ্বস্ত বাংলাদেশে আটকে পড়েছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস এসোসিয়েশন। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ওই পড়ুয়াদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করুন।প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে AIMSA লিখেছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। সেখানে থাকা পড়ুয়ারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা, সুস্থতার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
akb tv news
23.12.2025

