আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারন সভার বৈঠক অনুষ্ঠিত ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারন সভার বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মণ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি বিশ্বজিৎ শীল , পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার প্রমুখ। বৈঠকে উপস্থিত হয়ে মন্ত্রী এদিন জানান যে প্রতি তিন মাস অন্তর অন্তর যে পর্যালোচনা সভা হয় এই দিনের এই সভা হল সেই পর্যালোচনা সভা। এই বৈঠকের মুল উদ্দেশ্য হল সময় সময় পঞ্চায়েত স্তরে কাজের জন্য ১৫ তম আর্থিক কমিশনের যে অর্থ দেওয়া হয় তা বিভিন্ন খাতে কি ভাবে খরচ করা হচ্ছে , কত হচ্ছে , আর কি কোন নতুন পরিকল্পনা আছে কি না তা প্রথম বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের এই বৈঠকে প্রথম তিন মাসে বৈঠকে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তার কতটা পূরণ করা হয়েছে এর একটা পর্যালোচনা বৈঠক। এই বৈঠক থেকে আগামী বৈঠকের জন্য একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হবে বলে জানান তিনি। 









    akb tv news 

    23.12.2025

    3/related/default