নিজস্ব প্রতিনিধি,
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার আশায় মঙ্গলবার আয়োজিত জব ফেয়ারে বেকারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।এব্যাপারে এদিন আগরতলার এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যানপাওয়ার প্লেনিং ডির্পাটমেন্টের ডিরেক্টর অসীম সাহা সংবাদ মাধ্যমে জানান, আমরা নিয়মিত জব ফেয়ার করে থাকি। রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থা আমাদের কাছে অনুরোধ করে শূন্যপদ নিয়োগের জন্য। সেই মোতাবেক আমরা জব ফেয়ার করে থাকি। আজকে তিনটি সংস্থা জব ফেয়ারের আয়োজন করেছে। এরমধ্যে একজন সংস্থা বহিঃ রাজ্যের। সর্বমোট ২৭০টি পদের জন্য প্রার্থী বাছাই করা হবে।বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। এদিন জব ফেয়ারকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বেকার যুবক যুবতিদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
akb tv news
23.12.2025

