আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শনll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। এদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক। তাঁদের অভিযোগ, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে ৩৯০০০ জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছিল। তাতে টেট ওয়ান এবং টেট টু মিলে মোট ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ২ বছর যাবৎ তারা বেকারত্বের জ্বালায় ভুগছেন। তাই তাঁরা বাধ্য হয়ে মঙ্গলবার নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। 











    akb tv news 

    23.12.2025

    3/related/default