নিজস্ব প্রতিনিধিঃ
এক বা দু’বছর নয়, দীর্ঘ
১৭ বছর পর অবশেষে ঘরে ফেরা। বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা
রাখেন। তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সকাল ১১টার পর
তাঁরা ঢাকায় পৌঁছন। এদিন তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল
নামে রাস্তায়।এদিন বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে
শুরু করে অনেক বিএনপি নেতৃত্ব। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
এদিন। দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে
বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরতেই তারেক রহমান নিজের ফেসবুকে পোস্ট করে
লিখেছেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে”।
akb tv news
25.12.2025

