আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “বিশ্বের অর্থনীতি আজ বিকৃত''।। চতুর্দশ পোপ লিও।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হল বড়দিন। একই ভাবে এই আনন্দোৎসবে মেতেছে রোমের ভ্যাটিকান সিটিও। বড়দিন উপলক্ষে প্রথম বার্তা দিলেন চতুর্দশ পোপ লিও। আর প্রথম বার্তাতেই তাঁর মুখে শোনা গেল ‘বিকৃত অর্থনীতি’। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে গরিব-দুস্থ সাহায্যের বার্তাও দিয়েছেন। চতুর্দশ পোপ লিও বলেন, “বিশ্বের অর্থনীতি আজ বিকৃত। এই বিকৃত অর্থনীতি মানুষকে পণ্যে পরিণত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে হতাশা সৃষ্টি হয়েছে। অবিলম্বে পৃথিবীতে শান্তি ফেরা দরকার।“আজ  আমরা এমন একটি শিশুর জন্ম উদযাপন করছি, যার পরিবার হিংসার শিকার হয়েছিল। যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দিই, যখন আমরা গৃহহীনদের উপেক্ষা করি, যখন আমরা অভিবাসীদের কষ্টকে উপেক্ষা করি, তখন আমরা স্বয়ং খ্রীষ্টকে দূরে সরিয়ে দিই বলে তিনি জানান।” চতুর্দশ পোপ লিও’র কথায়, “দরিদ্র-দুস্থদের উপেক্ষা করার অর্থ প্রভু যিশুকে উপেক্ষা করা।”


















    akb tv news 

    25.12.2025


    3/related/default