নিজস্ব প্রতিনিধিঃ
২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী
বাজপেয়ির জন্মদিন।১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর তাঁর জন্ম হয়েছিল।প্রতি বছর তাঁর জন্মদিনকে ভারতে "সুশাসন দিবস" হিসেবে পালন
করা হয়।এই
উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি প্রদেশ কার্যালয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, মেয়র
দিপক মজুমদার ও দলের সহ সভাপতি সুবল ভৌমিক সহ বিজেপি নেতৃত্বরা। বিজেপি রাজ্য কমিটির
এক সদস্য অটল বিহারী বাজপেয়ীর উপর একটি বই লিখেছিলেন।এদিন এই বইটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
ডক্টর মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দলের ত্রিপুরার
প্রদেশ থেকে বিকাশ পথ অনেক দিন ধরে প্রকাশিত হচ্ছিল। মাঝখানে বন্ধ ছিল। এটা যিনি দেখতেন
সজল আচার্যী উনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হল। তাতে করে আমরা বিজেপি
সম্পর্কে জানতে পারি। আজ নতুন করে তা আবার শুরু হল বলে তিনি জানান।
akb tv news
25.12.2025

