নিজস্ব প্রতিনিধিঃ
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়,পণ্ডিত দীনদয়াল
উপাধ্যায় এবং অটলবিহারী বাজপেয়ী ভারতের জাতীয়তাবাদী ইতিহাসের তিন স্তম্ভ।তাঁদের স্মৃতিতে
তৈরি হল ‘রাষ্ট্র প্রেরণা স্থল’।২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তীতে উত্তরপ্রদেশের
রাজধানী লখনউতে এই বিশাল স্মারকটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। লখনউয়ের বসন্তকুঞ্জ এলাকায় পদ্মফুলের আদলে তৈরি হয়েছে এই বিশেষ চত্বরটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ২ লক্ষ মানুষের উপস্থিতিতে
এই ঐতিহাসিক অনুষ্ঠান সম্পন্ন হয়। নিরাপত্তার স্বার্থে শহরজুড়ে কড়া ব্যবস্থা গ্রহণ
করেছিল প্রশাসন।
akb tv news
25.12.2025

