আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় গণিত দিবস উপলক্ষ্যে গণিত প্রদর্শনীঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা,আগরতলা,আরশিকথাঃ


    জাতীয় গণিত দিবস উপলক্ষ্যে শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উদ্‌যাপনের অংশ হিসেবে আনন্দনগরস্থিত ভবনস্ ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ ও আনন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২২শে ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে এক গণিত প্রদর্শনীর আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম প্রধান, মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ও গণিত বিভাগের অধ্যাপক, আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উভয় বিভাগের প্রধান শিক্ষকগণ, SMC সম্মানিত সদস্যগণ, ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নৃপেন চক্রবর্তী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক সহ প্রমুখ ব্যক্তিরা।

    এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ে আগ্রহ সৃষ্টি করা এবং বিষয়টিকে ভয়মুক্ত ও আনন্দময় করে তোলা। প্রদর্শনীতে ভবনস্ ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষণার্থীরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন গণিত ভিত্তিক মডেল, চার্ট ও কার্যকরী উপস্থাপনার মাধ্যমে গণিতের নানাবিধ ধারণা সহজভাবে তুলে ধরেন। দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার, জ্যামিতিক গঠন, সংখ্যার ধারণা ও যুক্তিভিত্তিক চিন্তা ভাবনা সংক্রান্ত উপকরণগুলি শিক্ষার্থীদের বিশেষ ভাবে আকর্ষণ করে।

    প্রদর্শনীটি শিক্ষক প্রশিক্ষণার্থী ও বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৪ ডিসেম্বর ২০২৫

     

    3/related/default