নিজস্ব প্রতিনিধিঃ
সাম্প্রতিক
কালে মৌলবাদীদের কারণে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারা বাংলাদেশের
অস্তিত্ব মিটিয়ে ফেলবে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘুদের উপর নির্যাতন
প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি
বলেন, মৌলবাদী চিন্তাধারায় আক্রান্ত গোষ্ঠীগুলির কর্মকাণ্ড আগামী দিনে বাংলাদেশের
অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে। উল্লেখ্য, সম্প্রতি উসমান বিন হাদীর মৃত্যুর পর
থেকেই বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু
হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, এমনকি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও সামনে এসেছে বলে
অভিযোগ করেন তিনি। এই প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সাংসদ। বিপ্লব
কুমার দেব বলেন, বাংলাদেশে মৌলবাদী মানসিকতাসম্পন্ন কিছু মানুষের মনুষ্যত্বের
বিনাশ হয়েছে। তাদের এই হিংসাত্মক ও বিভাজনমূলক কার্যকলাপ দেশটিকে ধ্বংসের দিকে
ঠেলে দিচ্ছে।
akb tv news
25.12.2025

