নিজস্ব প্রতিনিধিঃ
পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন সীমান্তে
ভারতীয় সেনার সহায় হয়ে উঠেছিল ১০ বছরের এক বালক। ভয়াবহ যুদ্ধকালিন পরিস্থিতিতেও নিয়মিত
সেনার জওয়ানদের কাছে পৌঁছে দিয়েছিল প্রয়োজনীয় রসদ। দেশ প্রেমের পুরস্কার স্বরূপ শ্রবণ
সিং নামে সেই বালকের হাতে উঠল ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কার ২০২৬’। ভারতীয় সেনার সর্বকনিষ্ঠ
সিভিল ওয়ারিয়র হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করে শ্রবণ।পঞ্চম
শ্রেণি পড়ুয়া শ্রবণের দেশপ্রেমের এই অসাধারণ কর্মকাণ্ড নজরে
আসে অপারেশন সিঁদুর চলাকালীন। ভয়াবহ সেই যুদ্ধ চলাকালীন পাঞ্জাবের ভারত-পাক সীমান্তবর্তী
অঞ্চলে মোতায়েন সেনা জওয়ানদের সাহায্যে এগিয়ে যায় ওই বালক। গুরুতর ওই পরিস্থিতির মাঝেই
নিয়মিত সেনার কাছে সে পৌঁছে দিচ্ছিল জল, চা, দুধ, লস্যি আর বরফ। শুধু তাই নয়, বিপজ্জনক
ওই পরিস্থিতিতে শ্রবণ সেনা জওয়ানদের কাছে প্রস্তাব দেন প্রয়োজনে নিজের বাড়িতে থাকার।
শ্রবণের সেই প্রস্তাব মন কেড়ে নিয়েছিল কর্তব্যে অবিচল সেনা জওয়ানদের।
akb tv news
26.12.2025

.jpg)