নিজস্ব প্রতিনিধিঃ
বিলোনিয়ার বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় ইট সলিংয়ের রাস্তা নির্মানে নিম্নমানের
কাজের অভিযোগ উঠল।রাস্তাটির নির্মান কাজ নিম্ন মানের হওয়ায় স্থানীয় লোকজনেরা প্রতিবাদ
শুরু করেছে। বাইখোড়া পূর্ত দপ্তরের অধীন অধীকাংশ
রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। জোলাইবাড়ী ব্লকের চেয়ারম্যান
তাপস দত্ত প্রায় সময় বাইখোড়া পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে অর্থ সংগ্রহ
করছেন বলে অভিযোগ। স্থানীয় লোকজনদের অভিযোগ, তাপস দত্ত প্রতিটি কাজ থেকে ঠিকেদারের কাছ থেকে অর্থ
সংগ্রহ করেন।এতে করে ঠিকেদাররা সব কয়টি কাজ অনায়াসে নিম্নমানের করে যাচ্ছে বলে আরও
অভিযোগ।এই অভিযোগের সত্যতা পাওয়া গেল বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায়।রাজ্য সরকারের উন্নয়ন
মূলক কাজ থেকে বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় জাতীয় সড়ক থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
পর্যন্ত একটি ইট সলিংয়ের রাস্তা নির্মান বরাদ্দ
করা হয়। অমরপুরের অজয় ঘোষ নামে একজন ঠিকেদার এই কাজের দায়িত্ব নেন বলে জানান স্থানীয়রা।স্থানীয় লোকজনের দাবী নিম্ন
মানের ইট ব্যবহার করে এই রাস্তা নির্মান করা হচ্ছে।এরফলে রাস্তায় একটি গাড়ী উঠলে রাস্তা
ভেঙ্গে পরছে।বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বিষয়টি জেনেও নিরব দর্শকের
ভূমিকা পালন করছেন। উনাদের নীরবতা নিয়ে উঠছে
এখন নানা প্রশ্ন।এই রাস্তাটি নির্মান কাজ নিম্ন মানের হওয়ায় স্থানীয় লোকজনেরা প্রতিবাদ
শুরু করেছে।এখন কাজের গুনগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।মুখ্যমন্ত্রীর
দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
akb tv news
26.12.2025

