নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ সময় রোগ ভোগের পর শুক্রবার সকালে প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সামাজিক মাধ্যমে শোক বার্তায় তিনি লিখেছেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়ানের খবরে আমি বেদনাহত। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে তাঁর প্রয়াসের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক বেদনা রইল। ওম শান্তি।
26.12.2025

