আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব সংবাদদাতা, আগরতলা,আরশিকথাঃ


    দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার সকালে প্রয়াত হন তিনি l

    তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
    মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে  বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল প্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। যা কখনো পূরণ হবে না বলে তিনি উল্লেখ করেন l
    প্রসঙ্গত, চলতি বছরের ৮ই আগস্ট শুক্রবার সন্ধ্যায় আগরতলা রেলওয়ে স্টেশনে থাকাকালীন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
    স্টেশনের শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় চোট পান এবং তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই রাতেই আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাঁকে বহিঃ রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় l 



    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ২৬শে ডিসেম্বর ২০২৫

     

    3/related/default