নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ সময় রোগভোগের পর মঙ্গলবার প্রয়াত হলেন বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিবেশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে ঢাকায় খালেদার সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত-বাংলাদেশ সম্পর্ক।’ মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতায় এসেছিলেন। দুই দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। তাঁর প্রয়াণের খবর পেয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান তাঁর পরিবারকে এই ক্ষতি সামলানোর সাহস দিন।’
akb tv news
30.12.2025

