নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগের বিষয় নিয়ে
প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে তিনি বলেন, টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা অযুক্তিক ভাবে আন্দোলন করছে। কারন
তাদের একটা অভ্যাস হয়ে গেছে যে, আগে যারা গেছে টেটে তো, তাদেরকে বলে যে তোরাও এটা কর।
দৃষ্টি আকর্ষণের জন্য তা করার কোন দরকারই নেই। আমরাই তো নেব। কাজেই এগুলো করলেই যে
নেব এরকম না। আমরা তো নিচ্ছিই এগুলো বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
30.12.2025

