আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দেরাদুনের জেলা ম্যাজিস্ট্রেট ও এসএসপি'কে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বর্ণবিদ্বেষের শিকার হয়ে বহিঃ রাজ্য দেরাদুনে মৃত্যু হয়েছে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার। গণপিটুনির পাশাপাশি তাঁকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার এই ঘটনায় দেরাদুনের জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর সভাপতিত্বে গঠিত একটি বেঞ্চ ১৯৯৩ সালের মানবাধিকার সুরক্ষা আইনের ১২ ধারার অধীনে মামলাটি দেখছেন। অভিযোগে বলা হয়েছে, ত্রিপুরার ওই ছাত্রকে দেরাদুনে “বর্ণবাদী আক্রমণ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে” নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, এই ঘটনায় নিহত ছাত্রের জীবনের অধিকার ও সমানাধিকারের। জাতীয় মানবাধিকার কমিশন দেরাদুন প্রশাসনকে সব অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।  
















    akb tv news 

    30.12.2025


    3/related/default