আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকারের তরফে এঞ্জেল চাকমার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    দেরাদুনে নিহত ত্রিপুরা রাজ্যের যুবক এঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডে নির্মমভাবে হত্যা করার পর ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার মৃত এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন দুই মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা। নিহত এঞ্জেল চাকমা ঊনকোটি জেলার পেচারতল বিধানসভা কেন্দ্রের মাছমারা অঞ্চলের বাসিন্দা ছিলেন। মৃত এঞ্জেল চাকমার বাবা তরুন প্রসাদ চাকমা একজন বিএসএফ জওয়ান। বর্তমানে এঞ্জেল চাকমার বাবা তরুন চাকমা মুনিপুর রাজ্যে কর্মরত। এঞ্জেল চাকমার মা গৌরি মিতা চাকমা একজন গৃহবধূ। এঞ্জেল চাকমা উত্তরাখণ্ডের দেরাদুনে এমবিএ কোর্সের লাস্ট সেমিস্টারের ছাত্র ছিল। এঞ্জেলের আপন ছোট ভাইও দেরাদুনে পড়াশোনা করে। দেরাদুনে এঞ্জেল চাকমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের  গ্রেফতার করার জন্য এবং উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রোফেসার ডক্টর মানিক সাহা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও মৃত এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সাথে ফোনে আলাপ আলোচনা করে জানান যে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য উত্তরাখণ্ডের সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।  উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকার চেক এবং ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার মৃত এঞ্জেল চাকমা বাড়িতে গিয়ে এঞ্জেল চাকমার মা গৌরি মিতা চাকমার হাতে তুলে দেন মন্ত্রী টিংকু রায়। চেক প্রদানের পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী একটি শোক  বার্তা পাঠান, সেই শোক বার্তাটিও মন্ত্রী টিংকু রায় গৌরি মিতা চাকমার হাতে তুলে দেন। চেক প্রদানের সময়  মন্ত্রী টিংকু রায়ের সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বান্তনা চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, কুমারঘাটের মহকুমাশাসক এন এস চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকরা। চেক প্রদানের সময় মৃত এঞ্জেল চাকমা মা গৌরি মিতা চাকমা কান্নায় ভেঙ্গে পড়েন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন মন্ত্রীর কাছে। চেক প্রদান শেষে মন্ত্রী টিংকু রায় ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন যে, এই  উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকার চেক দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে উত্তরাখণ্ডের সরকার আরও আর্থিক সাহায্য করবে। 










    akb tv news 

    30.12.2025

    3/related/default