নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিংসাত্মক ঘটনায় আক্রান্ত সংখ্যালঘু
পরিবার থেকে শুরু করে সাংবাদিক ও তাদের পরিবার।এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে
সোমবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে মৌন প্রতিবাদ
কর্মসূচি পালন করা হয়।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের
সভাপতি সাজ্জাদ আলি, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট
প্রণব সরকার, সহ সভাপতি সুরজিৎ পাল ও চিএা রায় সহ অন্যানরা।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক্সিকিউটিভ
প্রেসিডেন্ট প্রণব সরকার জানান, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ কয়েকটি জায়গাতে সংবাদ
পত্র অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।ভাংচুর
করা হচ্ছে। আমাদের রাজ্যেও হয়েছে।গত কয়েক বছর আগে প্রতিবাদী কলমে হয়েছে। বাংলাদেশে
সর্বশেষ হয়েছে ভোরের আলো ও ডেইলি স্টারে। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এধরনের
ঘটনার প্রতিবাদ জানায় বলে বলে তিনি জানান।
akb tv news
22.12.2025

