আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যেভাবে তিনি বিধানসভাকে পরিচালনা করতেন এটা একটা ইতিহাস হয়ে থাকবে।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার রাতে আচমকা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনের শরীর হঠাৎ খারাপ হয়।শুক্রবার সকালেই তিনি প্রয়াত বিধায়কের পুত্রের মাধ্যমে খবর পান। মুখ্যমন্ত্রী বলেন উনার শরীর খারাপের পরই তাদের তরফে চেষ্টা করা হয়েছে উনাকে বাঁচানোর জন্য। তিনি নিয়মিত খবর ও রেখে চলেছেন বলে জানান। বৃহস্পতিবারও তিনি যখন খবর নিয়েছিলেন তখন তিনি ভাল ছিলেন বলে জানানো হয়েছিল। তিনি বলেন প্রয়াত বিধায়কের পরিবারের পক্ষে জানানো হয়েছিল যে হাসপাতাল কর্তিপক্ষের সাথে কথা বলার জন্য। এরপরই এই দুঃসংবাদ বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন সত্যিই একজন প্রিয়জনকে , একজন প্রিয় বন্ধুকেও হারানো হল। ত্রিপুরা বাসীর জন্য এবং বিশেষ করে বিধানসভার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, যেভাবে তিনি বিধানসভাকে পরিচালনা করতেন এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এদিন প্রয়াত বিধায়কের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তার আত্মার সদ্গতি কামনা করেন মুখ্যমন্ত্রী।    














    akb tv news 

    26.12.2025

      

    3/related/default