আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শব্দসাঁকো ম্যাগাজিনের ৪র্থ সংখ্যার আবরণ উন্মোচনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা,আগরতলা,আরশিকথাঃ


    ২১ ডিসেম্বর,২০২৫ রবিবার "শব্দসাঁকো" সাহিত্য সংস্থার "শব্দসাঁকো" ম্যাগাজিনের ৪র্থ সংখ্যার আবরণ উন্মোচন হয় আগরতলা রামনগরস্থিত বাণীবিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সভাগৃহে। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও শিল্পীরা।


    অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন শিক্ষা অধিকর্তা  রঞ্জিত দেবনাথ। ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা ড. আশিস কুমার বৈদ্য, উপদেষ্টাদ্বয় অনিল কুমার নাথ ও ডা: অমিত লাল গোস্বামী এবং সভাপতি সসীম  আচার্য । চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন অতিথিরা।
    স্বাগত ভাষণ রাখেন সম্পাদিকা গোপা রায়। শুরুতেই স্বর্গীয় হীরা দে, পদ্মিনী চক্রবর্তী , বাবুল দেবনাথ , জুবিন গর্গ, কবি শঙ্খ পল্লব আদিত্য, দেবব্রত চক্রবর্তী সহ সংগীত ও সংস্কৃতি জগতের যারা লোকান্তরিত হয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    তারপর অতিথিদের বক্তব্যের পর উপস্থিত কবি ও  সংগীত শিল্পীরা একে একে নিজ নিজ পরিবেশনা মঞ্চস্থ করেন। পরিবেশনার পর সংস্থার পক্ষ থেকে সব কবি ও শিল্পীদের হাতে সন্মাননা স্বরূপ একটি করে বই স্মারক হিসেবে দেওয়া হয়।



    এদিন সংস্থার কার্যকরী সম্পাদক শঙ্কর সাহা একটি সুন্দর সাহিত্য সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সংস্থার সব সদস্যসহ অনুষ্ঠানে আগত কবি সাহিত্যিক ও শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর অনুষ্ঠান সঞ্চালিকা নন্দিতা রায় সবাইকে শুভরাত্রি জানিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 


    আরশিকথা ত্রিপুরা নিউজ

    ২২শে ডিসেম্বর ২০২৫ 

     

    3/related/default