নিজস্ব প্রতিনিধি,
মুখ্যমন্ত্রীর হাত ধরে হাঁপানিয়া মেলা গ্রাউন্ডে উদ্বোধন হলো ৪৪তম আগরতলা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, বিধায়ক রামপ্রসাদ পাল, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার , পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিত শীল সহ অন্যান্যরা। বইমেলার উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী শিক্ষায় প্রকৃত শিক্ষিত হবার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে শিক্ষার্থীদের পরীক্ষা সুচির উপর নজর রেখে এই সময় এই বইমেলার আয়োজন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। বই পড়ার দিকটির উপরও তিনি এদিন গুরুত্ব আরোপ করে বলেন সর্টকাট উপায়ে লক্ষ্য হাসিল করা যায় না । সামাজিক মাধ্যমের প্রতি ইঙ্গিত করে তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপর অধিক গুরুত্ব আরোপ করতে বলেন। তিনি পরিষ্কার ভাষায় বলেন বই কোন দিন বিট্রে করবে না। বই হল প্রকৃত বন্ধু তা হল একটি সেতু বন্ধনকারি। এদিন তিনি বই মেলায় শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি মত বিনিময় করেন।
akb tv news
02.01.2026

