নিজস্ব প্রতিনিধি,
রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান l ২০২৬ সালের প্রথম ‘মন কি বাতে’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন। রবিবারের মন কি বাতে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরমধ্যে অন্যতম, ভারতকে বিশ্বব্যাপী স্টার্টআপ পাওয়ার হাউসে রূপান্তর করা এবং উৎপাদনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। পাশাপাশি, তরুণদের ভোটারে তালিকায় নাম তোলার বিষয়েও আহ্বান জানান তিনি।স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের দশম বার্ষিকীর কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় পণ্য উচ্চমানের হওয়া উচিত’। নাগরিকদের মনভাব পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, যেকোনও ক্ষেত্রে ‘শুধু কাজ করলেই’ হবে না। তাকে ত্রুটিহীন করার আহ্বান জানান মোদি।পাশপাশি, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সবুজ হাইড্রোজেনের মত ক্ষেত্রে গবেষণা চালানোর জন্য যুবসমাজের প্রশংসা করেন। এর সঙ্গেই তাঁর কথায় উঠে আসে ভজন ক্লাবিং-এর কথা। প্রধানমন্ত্রী বলেন, ভজন ও কীর্তন বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতির প্রাণ, যা প্রতিটি যুগের সঙ্গে বিকশিত হয়েছে এবং ভক্তির চেতনাকে বাঁচিয়ে রেখেছে।
akb tv news
25.01.2026

