নিজস্ব প্রতিনিধি,
‘অশোক চক্র’ পেয়েছিলেন ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা। এবার সেই সম্মান পেতে পারেন শুভাংশু শুক্লা। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কেন্দ্র সরকারের তরফে।গত বছর ২৫শে জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তাঁর সঙ্গে গিয়েছিলেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। সেই মহাকাশ যাত্রায় শুভাংশুর কাছে দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে তাঁর হাতে সেই পতাকা তুলে দিয়েছিলেন শুভাংশু।আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দিন ২০ কাটানোর পর এই গত বছর শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। আইসিএসপি-তে শুভাংশু শুক্ল প্যাভিলিয়নের উদ্বোধনে মহাকাশচারী বলেছিলেন, “পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরে সারা ক্ষণ আমাদের গ্রহটার অনেকটা একসঙ্গে দেখতে পারছিলাম! দিনে ১৬ বার সূর্যোদয়, সূর্যাস্ত দেখেছি। কিন্তু একঘেয়ে লাগেনি’’। তাঁর কথায়, ‘‘এই প্রথম মনে হল, আলাদা করে কোনও শহর বা দেশ নয়, আস্ত পৃথিবীটাই আমার পরিচয়। মহাকাশে গেলেই এটা বোঝা যাবে বলে তিনি জানান।’’
Akb tv news
25.01.2026

