আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উদয়পুরের ঐতিহ্যবাহী রমেশ স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উদয়পুরস্থিত রমেশ স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসবের সূচনা হয় l অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l উদয়পুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবিলি উৎসব শুরু হয় এদিন জাঁকজমকপূর্ণ আয়োজনে। শুক্রবার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চার দিনব্যাপী প্লাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বহু প্রজন্মের ছাত্রছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান। গত ৭৫ বছরে এই বিদ্যালয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের, পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা l বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের ৭৫ বছরের গৌরবময় ইতিহাস, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।










    akb tv news 

    02.01.2026

    3/related/default