আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আনুষ্ঠানিক সুচনা করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত এই থিমের উপর ভিত্তি করে রাজ্য ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আনুষ্ঠানিক সুচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মঙ্গলবার আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে এই অনুষ্ঠানের সূচনা পর্বে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এদিন রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটি করে মোট 40 টা মডেল এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীরা প্রদর্শন করে । অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যত উপরে যাবে তত তাদের দায়িত্ব কর্তব্য বাড়বে। তাই এখনই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে , তাদের সমবয়সীদের কাছ থেকে কিংবা অভিভাবকদের কাছ থেকে যত বেশি পাড়া যায় তারা যাতে শেখে। তাদের উদ্দেশ্যে মন্ত্রী এদিন আহ্বান রাখেন পরিবেশকে নির্মল রাখতে প্রত্যেকে যাতে অন্তত একটি করে গাছ রোপণ করে। কারন আত্ম নির্ভর ত্রিপুরা কিংবা আত্ম নির্ভর ভারত গড়তে হলে পরিবেশকে বাদ দিয়ে তা সম্ভব নয়। তাই এদিকটির প্রতিও তাদের গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আহ্বান রাখেন তিনি। শিক্ষার্থীদের প্রদর্শিত মডেলগুলি এদিন প্রদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। 












    akb tv news 

    20.01.2026

    3/related/default