নিজস্ব প্রতিনিধিঃ
সিকিমের পর এবার ভূমিকম্প অনুভূত হল অসমে।
সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।তবে
বড় মাত্রায় ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির
কোনও খবর পাওয়া যায়নি।ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার
ফর সিসমোলজি’র রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় অসম-সহ
উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। তেজপুর
থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের
উৎপত্তিস্থল।বিশেষজ্ঞদের দাবি অনুসারে, যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি
ফল্ট লাইনের উপরে পড়ে।
akb tv news
05.01.2026

