নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়।এই
বৈঠকে মূলত আগামী ৯ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি
রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া স্বদেশী মেলা নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়।আয়োজিত বৈঠকের পৌরহিত্য করেন
মেয়র দীপক মজুমদার। তাছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের
কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্য কর্পোরেটররা। বৈঠকে মেয়র বলেন, গত কাউন্সিল মিটিয়ে
আমরা স্বদেশী মেলার কথা জানিয়েছিলাম। আগামী ৯ই জানুয়ারি থেকে স্বদেশী মেলা শুরু হবে।
এই প্রথম আগরতলা পুর নিগমের উদ্যোগে তিনদিন ব্যাপী স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজকে বৈঠকে এই মেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।
akb tv news
05.01.2026

