নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১১ই জানুয়ারি গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির প্রাঙ্গণে
আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আত্মমর্যাদা
ও ঐক্যের প্রতীক হিসেবে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে
ঘিরে গোটা সোমনাথ জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায়
সরকারের ভূমিকা এবং আত্মনির্ভর ভারতের ভাবনা নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে প্রশাসনিক
মহলের অভিমত। পাশাপাশি, এই মঞ্চ থেকে স্থানীয়
উন্নয়ন প্রকল্প ও পর্যটন পরিকাঠামো সংক্রান্ত একাধিক বার্তাও উঠে আসতে পারে।সরকারি
সূত্রে জানা গিয়েছে, ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ মূলত দেশের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও
আত্মপরিচয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি উদ্যোগ। সোমনাথ মন্দির ভারতের
আধ্যাত্মিক ইতিহাসে শুধু নয়, জাতীয় আত্মসম্মানের প্রতীক হিসেবেও দীর্ঘদিন ধরে পরিচিত।
akb tv news
05.01.2026

