নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭তম
মৃত্যুবার্ষিকী। এদিন যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময়
রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।সুধীর
রঞ্জন মজুমদার ১৯৩৯ সালের ১৮ই মে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৮৮ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি
ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে ত্রিপুরার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার
সদস্যও ছিলেন।রাজনীতিতে আসার আগে স্কুল শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তিনি মুখ্যমন্ত্রী
থাকাকালীন সময়ে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান করা, কর্মচারীদের বেতন বৃদ্ধি
এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে গেছেন যা আজও রাজ্যবাসী মনে রেখেছে৷ ২০০৯ সালের ৪ঠা
জানুয়ারি ৭৪ বছর বয়সে ডায়াবেটি সহ অন্যান্য বার্ধক্য জনিত কারণে উনার মৃত্যু হয়।
কংগ্রেস ভবন আয়োজিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার স্মৃতিচারণ করতে গিয়ে প্রদেশ কংগ্রেস
সভাপতি আশীষ কুমার সাহা বলেন, সুধীর রঞ্জন মজুমদার আমাদের অনুপ্রেরণা। সহজ সরল মানুষ
হিসেবে উনি রাজ্যের জনগণের প্রিয় ছিলেন। রাজ্যবাসীর জন্য উনি যা করে গেছেন আজও রাজ্যের
মানুষ উনাকে স্মরণ করেন সম্মান করেন।
akb tv news
04.01.2026

