নিজস্ব প্রতিনিধিঃ
আগামী তেসরা ফেব্রুয়ারি পর থেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে পুর নিগমের
উচ্ছেদ অভিযান চলবে। কভার ড্রেন দখল করে গাড়ি পার্কিং নিয়ে কঠোর হল পুর নিগম। হাওড়া
মার্কেট সহ একাধিক বিষয় নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন আগরতলা পুর নিগমের
মেয়র দীপক মজুমদার।পুর নিগমের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিন। হাওড়া
মার্কেট ব্যবসায়ীদের জন্য ৭ই ফেব্রুয়ারি সময় বেঁধে দেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে অবৈধ
ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মেয়র দীপক মজুমদার।এদিন সাংবাদিক সম্মেলনে
তিনি বলেন, আমরা কিন্তু হকার উচ্ছেদ এই প্রথম করেনি, এর আগেও করেছি। আমরা এর আগে অনেক
বার করেছি। আমরা দখল মুক্ত কোনটা করি, জনগনের চলাচলের রাস্তাকে দখলমুক্ত করি।মানুষের
জীবন যাত্রা যাতে স্বাভাবিক হয়, সেই বিষয়টিকে সামনে রেখে বে-আইনি ফুটপাত দখল মুক্ত
করা হয় বলে তিনি জানান।
Akb tv news
31.01.2026

