নিজস্ব প্রতিনিধিঃ
২৩শে জানুয়ারী শুক্রবার কেরল সফরে গিয়ে তিনটি
অমৃত ভারত এক্সপ্রেস সহ চারটি নতুন ট্রেনের
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন ট্রেনগুলি কেরল, তামিলনাড়ু, কর্ণাটক,
তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের মধ্যে সংযোগ আরও উন্নত করবে এবং
রেল যাত্রা আরও উন্নতর করবে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি
বন্দে ভারত এক্সপ্রেসের মত ভ্রমণের অভিজ্ঞতা
প্রদান করে, তবে বিশেষ ভাবে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের শ্রেণীর যাত্রীদের জন্য সাশ্রয়ী
মূল্যের এবং উচ্চমানের পরিষেবা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা এম. সেন্থামিল সেলভান
এক বিবৃতিতে বলেছেন“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩শে জানুয়ারী
কেরলের রাজধানী তিরুবনন্তপুরম সফর করবেন। দক্ষিণ রেলওয়েতে, প্রধানমন্ত্রী ৩টি অমৃত
ভারত এক্সপ্রেস ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেনের যাত্রা সূচনা করবেন। মূল অনুষ্ঠানটি
এদিন তিরুবনন্তপুরমের পুথারিকান্দম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।”
akb tv news
22.01.2026

