আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু’দিনের ভারত সফরে আসছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    খুব সম্ভবত আগামী সপ্তাহেই দু’দিনের ভারত সফরে আসছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গেছে, আগামী ১২ই জানুয়ারি আহমেদাবাদে পা রাখবেন তিনি। সেখানেই দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।প্রসঙ্গত, এটি ফ্রেডরিখের  প্রথম ভারত সফর হতে চলেছে।বিদেশ মন্ত্রক জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের এই সফর দুই দেশের সম্পর্ককে  আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, একে অপরকে সাহায্যের জন্য দু’দেশের যে অভিন্ন অঙ্গীকার তা-ও আরও দৃঢ় হবে। ভারত-জার্মানির দূরদর্শী অংশীদারিত্ব বৃহত্তর আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, ১২ই  জানুয়ারি জার্মান চ্যান্সেলরকে আহমেদাবাদে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।









    akb tv news 

    06.01.2026

    3/related/default