আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আবারো অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যা রাতে দিল্লির গঙ্গারাম  হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চেস্ট স্পেশালিষ্টের  নজরদারিতে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।তাঁর শারীরিক  সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এদিন সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়াকে। তবে ঠিক কী সমস্যা তা সরকারি ভাবে না জানানো হলেও হাসপাতাল সূত্রে খবর, কাশির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে রুটিন চেকআপের জন্য আসেন তিনি। দিল্লিতে প্রবল দূষণের জেরে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সোনিয়াকে।











    akb tv news 

    06.01.2026


    3/related/default