আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই বিমানবন্দর মাঠে সারাদিন ব্যাপী হিন্দু সম্মেলনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    রবিবার সকাল ১১’টায় খোয়াই বিমানবন্দরের মাঠে খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির উদ্যোগে সারাদিন ব্যাপী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উদ্ভোধক ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ থেকে আগত মহন্ত যোগী রোহতাস নাথ‚ প্রধান অতিথি বিদ্যা ভারতী‚ ত্রিপুরা প্রান্তের সংঘটন মন্ত্রী নীলমনি চক্রবর্তী‚ বিশেষ অতিথি ভারত সেবা সংঘ‚ খোয়াই এর মঠাধ্যক্ষ স্বামী অসীমানন্দ মহারাজ প্রমুখ। সম্মেলনে পৌরহিত্য করেন খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির সভাপতি মিঠু দেবনাথ। সম্মেলনের শুরুতেই মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ভারতমাতার প্রতিকৃতির সামনে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভসূচনা করেন অনুষ্ঠানের উদ্ভোধক সহ অন্যান্য অতিথিরা। তখন বেদ মন্ত্র পাঠে চারিদিক মুখরিত হয়ে উঠে। এরপর অতিথিরা ভারতমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রস্তাবনা পাঠ করেন খোয়াই হিন্দু সম্মেলন আয়োজক সমিতির সাধারণ সম্পাদক অলক চৌধুরী। এরপর বক্তব্য রাখেন স্বামী অসীমানন্দ মহারাজ‚ নীলমণি চক্রবর্তী।


    এছাড়াও বক্তব্য রাখেন মহন্ত যোগী রোহতাস নাথ। তার বক্তব্যে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সহ দেশে অনুপ্রবেশকারী ও পশ্চিমবঙ্গে নিপীড়িত হিন্দুদের বিষয়ে সোচ্চার হন। এরপর নীলমণি চক্রবর্তী সম্মেলনে উপস্থিত সকল হিন্দু ভাই-বোনদেরকে শপথ বাক্য পাঠ করান। এইদিন হিন্দু সম্মেলনে হনুমান চালিশা পাঠ‚ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ‚ স্থানীয় শিল্পীদের দ্বারা নাচ-গান পরিবেশেন করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
    এইদিন হিন্দু সম্মেলনে সনাতনী হিন্দু ভাই-বোনদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। উচু-নিচু‚ ধনী-গরীব‚ দল-মত নির্বিশেষে সমস্ত আপামর হিন্দু ভাই-বোনদের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে এই সম্মেলন সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


     

    3/related/default