আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বদেশী মেলাকে সামনে রেখে চূড়ান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আসন্ন স্বদেশী মেলাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার চূড়ান্ত পর্যালোচনা বৈঠক করেন।বৈঠকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ও পুর নিগমের সকল কাউন্সিলররা সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামী ৯ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে আমাদের আগেও একটি প্রস্তুতি সভা হয়েছে। আজকে একটি পর্যালোচনা বৈঠক করা হয়েছে। সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করা হয়েছে বলে তিনি জানান।









    akb tv news 

    06.01.2026


    3/related/default