নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনের এক নং
হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষতার
স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের
সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন
সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন ও বিধায়ক
তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ আরও অনেকে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
তার ভাষণে বলেন, গত দু-তিন বছর ধরে এই অনুষ্ঠান যে কোন কারনেই হোক করা হয়ে উঠেনি। কিন্তু
এই অনুষ্ঠান আমাদের জন্য খুব দরকার। একেবারে না হওয়াটা ঠিক না।এই অনুষ্ঠানের মাধ্যমে
সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে পুরস্কারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয় বলে তিনি
জানান।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
akb tv news
22.01.2026

.jpg)