নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ছাওমনুতে এক যোগদান সভার আয়োজন
করা হয়।এদিন আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাক্তন
সাংসদ রেবতি ত্রিপুরা, রাজ্যের উপজাতি কল্যান দফতরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা, বিজেপি
জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক বিপিন দেব্বর্মা
ও ছাওমনু মণ্ডলের মণ্ডল সভাপতি বিপ্লব চাকমা সহ অন্যান্যরা। এই যোগদান সভায় ৭৫৫ পরিবারের
মোট ২৪৯৯ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করেন।এদিন
যোগদান সভায় মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, যত আঘাত করবে, তত প্রতিঘাত আমরা করব।তবে আইন মেনে আমরা সেই প্রতিঘাত করব।এই ভাবে রাজনীতি আর চলবে না ত্রিপুরাতে।অনেক
হয়েছে।এই ভেল্কি টেল্কি দেওয়া অনেক হয়েছে।ভাল
আপনারা বিজেপি দলের পতাকার সঙ্গে পতাকা লাগিয়েছেন। আপনারা আমাদের ছোট ভাই। ছোট ভাইয়ের
মত ব্যবহার করুন।বড় ভাইয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের জানা উচিত। এই
ভাবে উত্তেজনা সৃষ্টি করে, মারপিট করে, হিংসার সৃষ্টি করে ন্যাশনাল পার্টিকে হুমকি
দেওয়া যায় না বলে তিনি জানান। এদিন যোগদান সভা প্রাঙ্গন ছিল কানায় কানায় পরিপূর্ণ।
এদিন যোগদান সভাকে কেন্দ্র করে জন জোয়ার নামে ছাওমনুতে।
akb tv news
06.01.2026

