আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সফরে এসে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা রাজ্য সফরে এসে মঙ্গলবার সকালে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে। পূজা অর্চনার মাধ্যমে রাজ্যের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন তিনি। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গোমতী জেলার সার্কিট হাউসে জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জনজাতি সমাজের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক পরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পরে গোমতী জেলার প্রশাসনিক বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার চলমান উন্নয়ন মূলক কাজ, কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় সহ আরও অনেকে। এদিন তিনি দিনভর উদয়পুরের বিভিন্ন এলাকায় যান ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।








    akb tv news 

    06.01.2026


    3/related/default