আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই ১১ নং. বুথে মকর সংক্রান্তির পূণ্য লগ্নে হরিনাম সংকীর্তনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা,খোয়াই,আরশিকথাঃ


    প্রতিবছরের মতো‚ এই বছরও ১১ নং. বুথে মকর সংক্রান্তির পূণ্য লগ্নে ঠাকুর বাড়ী থেকে হরিনাম সংকীর্তন নিয়ে নগর পরিক্রমা বের হয় এবং এলাকার প্রতিটি বাড়ীতে বাড়ীতে হরির লুট দেওয়া হয়। এইদিন নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের কাউন্সিলর উত্তম চক্রবর্তী‚ বিশিষ্ট সমাজসেবক তারাপদ রায়‚ বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ স্বয়ংসেবক সত্যজিৎ রায়‚ পুলক দত্ত‚ এলাকার অভিভাবক নিখিল চক্রবর্তী‚ অনুপ বিশ্বাস প্রমুখরা।

    ঐতিহ্যবাহী এই নগর পরিক্রমায় এবার নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহ- উদ্দীপনা ছিলো লক্ষ্যণীয়। এলাকার প্রবীণ নাগরিকেরা নবীন প্রজন্মকে পথ দেখাচ্ছেন‚ নাগরিক জীবনে এভাবেই কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে‚ সুস্থ সমাজ ব্যবস্থা গঠন হবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৫ই জানুয়ারি ২০২৬
     

    3/related/default