নিজস্ব প্রতিনিধিঃ
আগামী
১৮ই জানুয়ারি দিল্লি সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দেশের সব কয়টি
রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ১৯ ও ২০ জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী জানান, তিনি আগামী ১৮ই জানুয়ারি
দিল্লি গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ
নেবেন। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, বৈঠকে
দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে প্রশাসনিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক
বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
akb tv news
14.01.2026

