নিজস্ব প্রতিনিধিঃ
১২ই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ
মিশনের উদ্যোগে শিশু উদ্যানের বিবেক উদ্যানে
যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। বিবেকজ্যোতি প্রজ্জ্বলন
করে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এরপর
মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকারানন্দ মহারাজ সহ অন্যান্যরা স্বামী বিবেকানন্দের
মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মদিনকে
স্মরণ রেখে প্রতি বছর ১২ই জানুয়ারি পালিত হয় জাতীয় যুব দিবস। বিবেকানন্দের আদর্শকে
সম্মান জানাতে এবং দেশের তথা সমাজের তরুণদের তাঁর পদাঙ্ক অনুসরণ করতে উত্সাহিত করার
উদ্দেশ্যে প্রতি বছর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরা
রাজ্যেও এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় এদিন।উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ
১৮৬৩ সালের ১২ই জানুয়ারী জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী,
দার্শনিক ও সমাজ সংস্কারক। যিনি পাশ্চাত্যে বেদান্ত দর্শন প্রচারে এবং রামকৃষ্ণ মিশন
ও বেলুড় মঠ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে
তাঁর যুগান্তকারী ভাষণের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
akb tv news
11.01.2026
akb tv news
12.01.2026

.jpeg)