আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৪২ দিনের জীবন যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    গত বছরের ২৬শে ডিসেম্বর ভোরে বহিঃ রাজ্য ব্যাঙ্গালুরে প্রয়াত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।প্রয়াত বিশ্ববন্ধু সেনের শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতি চারণা সভার আয়োজন করা হয় রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে।সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার ও আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সকল বিধায়করা। অনুষ্ঠানের প্রথমে প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয় সভা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ১৪২ দিনের জীবন যুদ্ধে শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছেন। উনার যে ইতিহাস আমরা শুনি কমিউনিস্টদের বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত প্রতিবাদ ও লড়াই করেছেন। সেই ইতিহাস সকলেই জানে। বিশ্ববন্ধু সেন শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন নাটক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি নাটকের সঙ্গে যাত্রার সঙ্গে জড়িত ছিলেন।একজন বিখ্যাত কবি হিসেবে তাঁর এত সুন্দর সুন্দর সৃষ্টি যা আর বলার অপেক্ষা রাখে না বলে জানান তিনি।  

     






    akb tv news 

    04.01.2026


    3/related/default