আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সোনামুড়ায় এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় টাউট আটক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার সোনামুড়া থানাধীন কমলনগর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও তার সহযোগী এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দু’জনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। আটককৃত বাংলাদেশি নাগরিকের নাম  মাইন উদ্দিন। বাড়ি জামালপুর, ফেনী, বাংলাদেশ। অপরদিকে গ্রেপ্তার ভারতীয় টাউটের নাম অনিক হোসেন। বাড়ি কমলনগর, সোনামুড়া, সিপাহীজলা।প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, অবৈধ  অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনার সঙ্গে এই চক্রের যোগসূত্র থাকতে পারে।ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল ধৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হবে।







    akb tv news 

    04.01.2026

     


    3/related/default