নিজস্ব প্রতিনিধিঃ
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও আগরতলার বাবস্থাপনায় শনিবার অফিস লেইনস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। রাজ্য এবং বহি রাজ্যের বিভিন্ন কোম্পানিতে ৬৮টি পোষ্টের জন্য এদিন ইন্টারভিউ গ্রহণ করা হয়। প্রসঙ্গত, বিভিন্ন বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য কিছুদিন পরপরই এরকম জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এদিন এই জব ফেয়ারকে ঘিরে বেকার যুবক- যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।এব্যাপারে শ্রম ভবনের অধিকর্তা অসীম সাহা জানান, ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও আগরতলার বাবস্থাপনায় আমরা জব ফেয়ার করে থাকি। এই জব ফেয়ারের উদ্দেশ্য হল আমাদের রাজ্যে যে বেকার যুবক-যুবতী ভাই বোনেরা আছে , যারা দক্ষ, কিন্তু এখানে যথেষ্ট পরিমান ইন্ডাষ্ট্রি না থাকার কারনে উনারা সঠিক প্লেসমেন্ট পান না, তাদের জন্য এই জব ফেয়ারের আয়োজন করা হয় বলে তিনি জানান।
31.01.2026

