নিজস্ব প্রতিনিধিঃ
নাগাল্যান্ডে নিখোঁজ
ত্রিপুরার বাসিন্দা প্রণব দাসকে অবিলম্বে খুঁজে রাজ্যে ফিরে আনার ব্যবস্থার দাবিতে
আমরা বাঙালি দলের পক্ষ থেকে শনিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশকের
কাছে চিঠি প্রেরণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য
সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল সহ আরও অনেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌরাঙ্গ
রুদ্রপাল জানান, আমরা ডিজি’র কাছে একটি আবেদন নিয়ে এসেছি। যা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে
দেওয়া হয়। গত পয়লা জানুয়ারি মলয়নগর এলাকার প্রনব দাস সে একটি কাজ উপলক্ষ্যে
নাগাল্যান্ডে যায়। ৬ই জানুয়ারি তার ফিরে আসার কথা ছিল। সে অনুযায়ী প্রনব ফিরতি
টিকিটও কেটে নেয়। গত তেসরা জানুয়ারি পর্যন্ত তার বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল। ৪ঠা
জানুয়ারি থেকে তার কোন খোঁজ নেই। আজ অবধি তাঁর কোন হদিশ নেই বলে তিনি জানান।
Akb tv news
31.01.2026

